আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন নেইমার

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 30, 2026 | 2 mins read
আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন নেইমার
ব্রাজিলীয় ফুটবলে এক যুগের অবসান ঘটল। সান্তোস ক্লাবের হয়ে ইউনিভার্সিদাদ সেন্ত্রালের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, "জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি এবং অত্যন্ত খুশি ছিলাম। হলুদ জার্সির জন্য আমি নিজের রক্ত, জীবন ও সর্বস্ব দিয়ে লড়াই করেছি, তবে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।'"
সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে ব্রাজিলের হতাশাজনক হারের পর থেকেই তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে সান্তোসের ম্যাচেই তিনি এই সিদ্ধান্ত পাকা করেন। ব্রাজিলের জার্সিতে নেইমারের বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে অসাধারণ সব পরিসংখ্যান।মোট ১৩০টি ম্যাচ,
গোল করেছেন ৮০টি যা কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।অ্যাসিস্ট করেছেন ৫৯টি ।
২০১০ সালে অভিষেকের পর থেকে তিনি সেলেসাওদের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন। তার নেতৃত্বেই ব্রাজিল ২০১৩ ফিফা কনফেডারেশন কাপ এবং ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। ইনজুরি বারবার বাধা হয়ে দাঁড়ালেও দেশের জার্সিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। হলুদ জার্সির জাদুকরকে বিদায়—ওব্রিগাদো, প্রিন্স!