দক্ষিণ ভারতে যাতায়াত বা চিকিৎসার জন্য যারা ট্রেনের টিকিট না পাওয়ার ঝামেলায় ভোগেন, তাদের জন্য দারুণ খবর। রেলের ওপর নির্ভরতা কমিয়ে এবার হাওড়ার সাঁতরাগাছি থেকে সরাসরি বেঙ্গালুরু এবং ভেলোরের উদ্দেশ্যে নিয়মিত বিলাসবহুল বাস চলাচল শুরু হয়েছে।
সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে প্রতিদিন সন্ধ্যার দিকে এই বাসগুলি রওনা দেয়। তবে যাত্রীর চাপ বেশি থাকলে দিনের বেলায় অতিরিক্ত বাসও চালানো হয়। সড়কপথে এই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মাত্র ৩৫ থেকে ৪০ ঘণ্টা।
বর্তমানে চারটি নামী সংস্থার এসি ভলভো এবং স্লিপার বাস এই রুটে পরিষেবা দিচ্ছে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে বাসে সিটার এবং স্লিপার—উভয় ধরনের আসনেরই সুব্যবস্থা রয়েছে।
বাসের ধরন অনুযায়ী ভাড়ার তারতম্য হয়ে থাকে সিটার ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা।স্লিপার ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট কাটার জন্য অনলাইন ও অফলাইন—দুটি মাধ্যমই খোলা রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে বা চিকিৎসার উদ্দেশ্যে দক্ষিণ ভারত যাওয়ার ক্ষেত্রে ট্রেনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝামেলা এড়াতে এই বাস পরিষেবা এক নতুন ও সুবিধাজনক বিকল্প হয়ে উঠেছে।
সাঁতরাগাছি থেকে ভেলোর-বেঙ্গালুরু বাস পরিষেবা: ট্রেনের বিকল্পে স্বস্তির সফর