রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। দুর্গাপূজার আগেই চলতি মাসের বেতন এবং অতিরিক্ত ডিএ (মহার্ঘ ভাতা) মিটিয়ে দেওয়ার জন্য অর্থসচিব এবং অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
সাধারণত সরকারি কর্মীরা মাসের শেষ কার্যদিবসে বেতন পেয়ে থাকেন। তবে পুজোর মাসটিতে উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ পুজোর আগেই অক্টোবর মাসের বেতন ও ২০ শতাংশ অতিরিক্ত ডিএ কর্মীদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যে এই ২০ শতাংশ অতিরিক্ত ডিএ অক্টোবর মাস থেকেই কার্যকর হবে।
এর ফলে পুজোর ঠিক আগেই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম বেতন এবং বর্ধিত ডিএ পৌঁছে যাওয়ায় উৎসবের মরসুমে তাদের মুখে হাসি ফুটবে বলেই মনে করা হচ্ছে।
পুজোর আগেই ডিএ এবং অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা:মুখ্যমন্ত্রীর নির্দেশ