দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো তরুণ শিক্ষার্থীদের দাবিদাওয়া গুরুত্ব সহকারে শোনার আর্জি জানালেন বিশিষ্ট অভিনেতা তথা সংসদ সদস্য দেব। সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি।
দেব তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, গত কয়েকদিন ধরে তিনি দেশের অসংখ্য তরুণ শিক্ষার্থীর কণ্ঠস্বর ও রাস্তায় নেমে প্রতিবাদের বিষয়টি লক্ষ্য করছেন।
দেশের ভবিষ্যৎ হিসেবে তরুণ সমাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই শিক্ষার্থীদের সাথে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন। তাদের সমস্যার কথা শুনে দ্রুত ও গঠনমূলক সমাধানের পথ খোঁজার ওপর জোর দিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আবেদন জানিয়েছেন দেব।
বিভেদ তৈরি না করে যুবসমাজের পাশে দাঁড়িয়ে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অর্থবহ আলোচনার পরিবেশ তৈরি করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে বার্তা অভিনেতা-সাংসদ দেবের