পশ্চিমবঙ্গের সরকারি বাসে যাতায়াতের জন্য চালু হলো পিঙ্ক কার্ড

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Aug 01, 2026 | 2 mins read
পশ্চিমবঙ্গের সরকারি বাসে যাতায়াতের জন্য চালু হলো পিঙ্ক কার্ড
পশ্চিমবঙ্গের সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের জন্য চালু হল পিঙ্ক কার্ড আধার কার্ড এবং ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক)। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।স্ট্যাম্প সাইজ ছবি এবং চালু মোবাইল নম্বর।আবেদনের ক্ষেত্রে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমই উপলব্ধ থাকতে পারে।প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরেরঅফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।পিঙ্ক কার্ডের জন্য দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে।নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।ফর্ম সাবমিট করার পর একটি রিসিট বা প্রাপ্তি স্বীকারপত্র পাওয়া যাবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য যত্ন করে রাখতে হবে।

যাঁরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা, তাঁদের সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিসে যোগাযোগ করতে হবে।পুরসভা এলাকার বাসিন্দাদের স্থানীয় পৌরসভায় (Municipality) গিয়ে প্রয়োজনীয় নথি-সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে।প্রশাসনের পক্ষ থেকে সমস্ত নথি যাচাই বা ভেরিফিকেশন (Verification) সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর হাতে পিঙ্ক কার্ড তুলে দেওয়া হবে।