ত্রিনিদাদের তারৌবায় পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে এক অবিশ্বাস্য নজির গড়েছেন উইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা পাঁচ ওভারে উইকেট ও মেইডেন নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন তিনি।
ম্যাচের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের প্রথম ইনিংস ধসিয়ে দেন ৩২ বছর বয়সী এই পেসার। তিনি ১১ ওভার বল করে মাত্র ২৭ রান খরচ ৫টি উইকেট তুলে নেন, যা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। বিশেষ করে, তার টানা পাঁচ ওভারের স্পেলটি ছিল সম্পূর্ণ রানশূন্য এবং প্রতি ওভারেই তিনি একটি করে উইকেট তুলে নেন। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের টানা চার ওভার উইকেট-মেইডেনের রেকর্ড ছিল, যা ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্রেভস।
পাকিস্তান একসময় ৩ উইকেটে ২৪৪ রান করে বেশ শক্ত অবস্থানে থাকলেও, গ্রেভসের এই বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ২৮২ রানে অলআউট হয়ে যায়। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মূল্যবান ২৯ রানের লিড পায়। অধিনায়ক রোস্টন চেইসের সাধারণ ও শৃঙ্খলাপূর্ণ নির্দেশনাই তাকে সাফল্য এনে দিয়েছে বলে জানান গ্রেভস।
টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন জাস্টিন গ্রেভস