বাংলার শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই শুরু হতে চলেছে 'যুবশক্তি ভরসা কার্ড' (Yuva Shakti Bharosa Card)-এর আবেদন প্রক্রিয়া। রাজ্যের অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় বেকারদের আর্থিক সহায়তার কথা জানানোর পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে 'ভরসা কর্মসূচি' চালু হবে। তবে সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে।
যাঁদের ডিগ্রি রয়েছে, সেই কর্মহীন যুবকরা প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা পাবেন।
স্নাতক নন এমন বেকার যুবতীরা মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীদের সুনির্দিষ্ট চারটি শর্ত পূরণ করতে হবে:
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
ন্যূনতম মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। আবেদনকারীকে সম্পূর্ণরূপে কর্মহীন হতে হবে।
প্রকল্পের অনুমোদনের জন্য গ্র্যাজুয়েট বেকারদের মূল অথবা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখছেন প্রার্থীরা। সরকারিভাবে নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বেকার সমাজ এই কার্ডের মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা অর্জনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য 'যুবশক্তি ভরসা কার্ড': আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী