ভ্যালেনটাইন উইকে কার প্রেমে পড়ল সৌমিতৃষা?

Tollywood Focus By Tollywood Focus Editorial Desk | Published: Feb 13, 2026 | 2 mins read
ভ্যালেনটাইন উইকে কার প্রেমে পড়ল সৌমিতৃষা?
তাঁর হাসিতে যেমন হাজার হাজার ভক্ত কুপোকাত, তেমনই তাঁর নিজের মনের চাবিকাঠি এখন কার কাছে? এই নিয়ে জল্পনার অন্ত নেই। তবে আসন্ন ভ্যালেন্টাইনস ডে-র আগে নিজেই বোমা ফাটালেন সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষার মন মজেছে সুদূর তুরস্কের এক হ্যান্ডসাম হিরোর প্রেমে।
তাঁর নাম এমিন গুয়েনক। শুধু ক্রাশ নয়, এমিনই এখন সৌমিতৃষার 'স্বপ্নের পুরুষ'!

তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক 'আরাফতা' দেখেই এমিনের প্রেমে পড়েছেন সৌমিতৃষা। তাঁর গভীর চোখের চাহনি আর স্টাইলিশ দাড়ি দেখে বিশ্বজুড়ে তরুণীদের মনে তুফান ওঠে। আর সেই দলেই নিজের নাম লেখালেন 'মিঠাই' রাণী।

"এমিন ছাড়া কিছুই ভাবতে পারছি না!" এখন 'আরাফতা', তুরস্কের একটা শো দেখছি। সেখানে এমিন গুয়েনস-এর উপর আমার দারুণ ক্রাশ। ওঁকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত। আমার 'স্বপ্নের পুরুষ'… আহা!",সৌমিতৃষা জানান।

ভ্যালেন্টাইনস ডে-তে পরিকল্পনা কী?
বাস্তব জীবনে সিঙ্গল সৌমিতৃষা। ভ্যালেন্টাইনস ডে-তে পরিকল্পনা কী?স্বপ্নের পুরুষ তুরস্কের হলে কী হবে, বাস্তবের প্রেম দিবসে কিন্তু সৌমিতৃষা একেবারে ঘরোয়া। তবে কি কোনো সিক্রেট ডেট আছে? অভিনেত্রী সাফ জানান, "ভ্যালেন্টাইনস ডে-তে আমার ভ্যালেন্টাইন পরিবারই। বাড়ির সকলের সঙ্গে ডিনার করব।"