ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া.

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Mar 09, 2026 | 1 min read
ঘুমের মধ্যেই সব শেষ! প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরী, টলিউডে শোকের ছায়া.
টলিউডে নেমে এল গভীর শোকের ছায়া৷ চলে গেলেন টলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী। সোমবার ভোর ৩.৩০ টা নাগাদ ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷


প্রয়াত প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরী।সোমবার ভোর ৩.৩০ টা নাগাদ ঘুমের মধ্যে প্রয়াত হন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।

বেশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাঝে একটা বড় সময় তাঁকে পর্দায় দেখা যায়নি।
সিনেমা, ধারাবাহিক কিংবা নাটকের মঞ্চেও তাঁর অনুপস্থিতি প্রকট হয়ে উঠেছিল। তমাল রায়চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। বিকেল চারটের সময় তমাল রায়চৌধুরীর দেহ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে।