প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন অবলম্বনে তৈরি হতে চলা বায়োপিক 'গুনগুন করে মহুয়া'-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রারব্ধি সিংহ। ছবিতে মহুয়ার শৈশবের চরিত্রে দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে।
জানা গিয়েছে, মহুয়ার ছোটবেলার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধি। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করে দিয়েছেন তিনি। নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা বলেন, "আমি তিলকের ছোটবেলার চরিত্রে অভিনয় করছি।"
মহুয়া রায়চৌধুরীর জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরতে তৈরি হওয়া এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
'গুনগুন করে মহুয়া' বায়োপিকে দিব্যাণীর বিপরীতে প্রারব্ধি সিংহ