দিল্লিতে সিজেপি (CJP)-র সমর্থনে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীরা যোগাযোগ টিকিয়ে রাখতে এক অভিনব প্রযুক্তির সাহায্য নিয়েছেন। এই প্রযুক্তির কারণে পুলিশ বুঝতে পারেনি বিক্ষোভকারীদের পরিকল্পনা বা বার্তা আদান-প্রদান। এর আগে ইরান ও হংকংয়ের বড় বিক্ষোভেও এই পদ্ধতি দেখা গিয়েছিল। সবচেয়ে বড় কথা, এর জন্য কোনও সিম কার্ড বা ইন্টারনেটের প্রয়োজন হয় না।
এই বিশেষ প্রযুক্তিকে FOSAM (Forward Secret Messaging in Ad Hoc Network) বা মেশ মেসেজিং নেটওয়ার্ক বলা হয়। এটি মূলত ব্লুটুথের মাধ্যমে এক ফোন থেকে অন্য ফোনে বার্তা পৌঁছে দেয়। এর জন্য Bitchat বা Briar-এর মতো অ্যাপ ব্যবহার করা হয়, যেখানে লগইন করতে কোনও ফোন নম্বর বা ইমেল আইডি লাগে না। যেহেতু বার্তা সরাসরি ডিভাইস থেকে ডিভাইসে স্থানান্তরিত হয়, তাই এর কোনও ডিজিটাল রেকর্ড বা সেন্ট্রাল সার্ভারে তথ্য জমা থাকে না। ফলে প্রচলিত নজরদারি ব্যবস্থায় পুলিশ এই যোগাযোগ ট্র্যাক করতে ব্যর্থ হয়।
এই প্রযুক্তিতে হপ-বাই-হপ রিলে (Hop-by-Hop Relay) পদ্ধতি কাজ করে। অর্থাৎ, একটি ফোন থেকে বার্তা স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ফোনে পৌঁছে যায়;
ব্যবহারকারীকে বারবার তা ফরওয়ার্ড করতে হয় না। এই প্রযুক্তির ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আন্দোলনকারীদের গতিবিধি আগাম অনুমান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সিম ও ইন্টারনেট ছাড়াই যোগাযোগ! দিল্লির বিক্ষোভে কোন গোপন প্রযুক্তির ব্যবহার?