এবার মনামী ঘোষের স্টাইল দেখে তুম্ভিত টলিউড।

Celebrity By Tollywood Focus Editorial Desk | Published: Mar 26, 2026 | 2 mins read
এবার মনামী ঘোষের স্টাইল দেখে তুম্ভিত টলিউড।
টলিউডের গ্ল্যামার কুইন মনামী ঘোষ তাঁর অভিনয়ের পাশাপাশি স্টাইল স্টেটমেন্টের জন্যও সর্বদা চর্চায় থাকেন। কিন্তু সম্প্রতি একটি এবার মনোবিগত এ ঘোষের অ্যাওয়ার্ড শো-এর রেড কার্পেটে মনামী যা করলেন, তা দেখে নেটিজেনরা রীতিমতো স্তম্ভিত!

হলুদ রঙের যে পোশাকে মনামী দ্যুতি ছড়ালেন, তা তৈরি হয়েছে কয়েকশো মেজারমেন্ট টেপ (পোশাক মাপার ফিতে) দিয়ে। হলুদ রঙের মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি হয়েছে মনামীর এই অফ-শোল্ডার পোশাক। পোশাকের ওপরের অংশ বা করসেটে দেখা যাচ্ছে টেপের ওপরের অংশ। সবথেকে আকর্ষণীয় ছিল পোশাকের নিচের অংশ, যেখানে কয়েকশো টেপ ঝালরের মতো ঝুলে রয়েছে। পোশাকের সাথে মানানসই করে তিনি হাতে নিয়েছিলেন মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি একটি বাক্স-সদৃশ ব্যাগ। মনামীর এই নিঁখুত লুকে মেকআপ এবং জুতোও ছিল একদম পারফেক্ট।

তবে এই পোশাকের পেছনে রয়েছে এক গভীর ও আবেগী ভাবনা।
মনামী তাঁর এই অদ্ভুত ফ্যাশন চয়েসের কারণ নিজেই খোলসা করেছেন। তিনি জানান, আমাদের সবাইকে সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে দর্জিদাদাদের বা মাস্টারজি-দের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে থাকে। ফিতে দিয়ে মাপ নিয়ে কাপড় কেটে পোশাক তৈরি করা, তাঁদের এই প্রতিদিনের সৃষ্টিশীল কাজকে সম্মান জানাতেই মনামী এই পোশাক পরার সিদ্ধান্ত নেন। এটি শুধু ফ্যাশন নয়, তাঁদের কাজের প্রতি এক বিশেষ 'সেলাম'।"