মানসী নিল সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত. সেই নিয়ে কি বলছেন রাহুল?

Celebrity By Tollywood Focus Editorial Desk | Published: Mar 22, 2026 | 2 mins read
মানসী নিল সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত. সেই নিয়ে কি বলছেন রাহুল?
মাঝেমধ্যেই অভিনেত্রী মানসী সেনগুপ্তকে ভ্লগিং বা বিটিএস ভিডিও পোস্ট করতে দেখা যেত সমাজমাধ্যমে। কিন্তু এক পোস্টে তিনি জানিয়ে দিলেন, বিনোদনের নামে চারপাশে যা চলছে তা অত্যন্ত 'কুরুচিকর', আর তাই নিজেকে এই ভ্লগিং জগত থেকে চিরতরে সরিয়ে নিচ্ছেন তিনি.

মানসী তাঁর পোস্টে স্পষ্ট জানিয়েছেন যে, "প্রথম থেকেই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে আনিহা ছিল |তারপর ব্লগিং, বিটিএস "মাঝে মাঝে post করতাম | কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে| তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনোরকম ব্লগ্গিং (vlog) করবো না|
কারণ চারিপাশে কিছু কিছু ব্লগার রা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর and "বন্ধ করা দরকার | একজন ACTOR হিসেবে যতটুকু post দরকার everyday তা আমার টীম করবে | আমার প্রেস বন্ধুদের বলবো Please keep it simple, headlines can change a lot.
নতুন কাজ নিয়ে ফিরেছি সোশ্যাল মিডিয়া তে | "এবার দেখা হোক শুধু কাজে"
NO MORE VLOGS"

তাঁর এই পোস্টে রাহুল ব্যানার্জী লেখেন, "এটার কোনো মানে নেই... তুমি তোমার রুচি ঠিক রাখলেই হল"
তার জবাবে মানসী লেখেন, "দাদা মানুষ এত সস্তা এন্টারটেইনমেন্ট খোঁজে তাই এখনকার সো কল্ড ভ্লগারা যা পাচ্ছি তাই কনটেন্টের নামে চালাচ্ছে... আর মানুষ গুলিয়ে ফেলছে তাদের সাথে আমাদের... তাই যখন তখন পার্সোনাল অ্যাটাক করছে... সে নরমাল হ্যাপি বার্থডে পোস্ট ও ছাড়ছে না... তাই কি করেছি যার জন্য আমার পরিচিতি তার জন্যই চিনুক... ভ্লগটা আর আমার দ্বারা হবে না... তবে সোশ্যাল মিডিয়া করব শুধু কা/জে/র পোস্ট করার জন্য... এবং দাদা তুমি আমার জন্য অনুপ্রেরণা... আপনার মত করে কিছু কনটেন্ট করার ভাবনায় আছি... আশীর্বাদ করবেন"