সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন লাইভ অ্যালবাম, 'অল হার্টস ট্যুর লাইভ'।

Celebrity By Tollywood Focus Editorial Desk | Published: Mar 28, 2026 | 2 mins read
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন লাইভ অ্যালবাম, 'অল হার্টস ট্যুর লাইভ'।
সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন লাইভ অ্যালবাম, 'অল হার্টস ট্যুর লাইভ'। এই অ্যালবামে রয়েছে তাঁর অল হার্টস ট্যুর -এ লাইভ গাওয়া গানগুলির রেকর্ডিং। শ্রেয়া ঘোষাল ভারতীয় মহিলা শিল্পীদের মধ্যে প্রথম যিনি লাইভ অ্যালবাম প্রকাশ করলেন। লাইভ অ্যালবামটি বিশ্ব জুড়ে ব্যাপক বিক্রি হচ্ছে৷ বিশ্বজুড়ে ৪৪ টা শহরে শ্রেয়া ঘুরে ঘুরে অনুষ্ঠান করেছেন৷ ভারত, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্য এশিয়া, লন্ডন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন শ্রেয়া৷

কনসার্ট রেকর্ডিংকে অ্যালবাম আকারে প্রকাশের অন্যতম কারণ, শ্রোতারা যাতে আবারও সেই সুর, সেই অনুভূতিকে স্পর্শ করতে পারে৷ শ্রেয়া জানিয়েছেন, "আমার অনুরাগীরা আমার হৃদয়ে থাকেন৷ তাই আমি তাদের কিছু উপহার দিতে চেয়েছিলাম৷"