পশ্চিমবঙ্গে একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছেন রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রের রসায়ন যোজনা (Bharat Audyogik Vikas Yojana) প্রকল্পের অধীনে এই কেমিক্যাল পার্ক স্থাপন করা যেতে পারে। এর জন্য অন্তত ৫০০ একর জমি চিহ্নিত করে রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কী ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, তার একটি রূপরেখাও চিঠিতে তুলে ধরা হয়েছে। রাজ্যে প্রায় ১,৫০০ কোটি টাকা বা তার বেশি যৌথ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। নির্মাণ এবং প্লান্ট পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে হাজার হাজার তরুণের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে সামগ্রিক শিল্প পরিবেশের বিকাশ ঘটবে।
রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির কথা মাথায় রেখে এই সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ জোর দিয়েছেন সংসদ সদস্য।
কেমিক্যাল পার্ক গড়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের