দুর্গার নানা রূপে দিব্যাণী মণ্ডল, শারদীয়ায় আসছে 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা'

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Jul 20, 2026 | 2 mins read
দুর্গার নানা রূপে দিব্যাণী মণ্ডল, শারদীয়ায়  আসছে 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা'
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নতুন শারদ নিবেদন নিয়ে হাজির হচ্ছে টেলি দুর্গা প্রোডাকশনস। তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে বিশেষ অনুষ্ঠান 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা'। এই প্রযোজনায় দেবী দুর্গার একাধিক রূপে অভিনয় করেছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল।

অনুষ্ঠানের মূল ভাবনা গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সেই অমর বাণী—"আমি সতেরও মা, অসতেরও মা"—কে কেন্দ্র করে। তাই এখানে দেবী দুর্গাকে শুধুমাত্র মহিষাসুরবধের প্রতীক হিসেবে নয়, বরং মানুষ, দেবতা এবং অসুর—সকলের জননী হিসেবে তুলে ধরা হবে। মাতৃত্ব, করুণা ও সর্বজনীন শক্তির দৃষ্টিভঙ্গিই থাকবে এই উপস্থাপনার মূল আকর্ষণ।

প্রযোজকদের মতে, দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার নয়, প্রকৃতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। বেল গাছে দেবীর বোধন, নবপত্রিকার স্নানসহ বিভিন্ন আচার বিশ্বপ্রকৃতির মধ্যেই দেবীশক্তির উপস্থিতির বার্তা বহন করে। পুরাণে দুর্ভিক্ষের সময় দেবী দুর্গার সন্তানদের শাক খাইয়ে রক্ষা করার কাহিনিও এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবে।

আধ্যাত্মিকতা, প্রকৃতি, মাতৃত্ব এবং দেবীশক্তির নানা দিককে একসূত্রে গেঁথে দর্শকদের সামনে এক ভিন্ন স্বাদের শারদ নিবেদন নিয়ে আসছে টেলি দুর্গা প্রোডাকশনসের 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা'।
দুর্গার নানা রূপে দিব্যাণী মণ্ডল, শারদীয়ায়  আসছে 'মহিষাসুরমর্দ্দিনী শ্রীদুর্গা' - content image