Breaking News : প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

News Today By Tollywood Focus Kolkata Team | Published: Jul 25, 2026 | 2 mins read
Breaking News : প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
দেশজুড়ে চলা তীব্র রাজনৈতিক আন্দোলন এবং 'ককরোচ জনতা পার্টির' (CJP) সঙ্গে নির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক প্রাক্কালে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি জানান, গত ১০ দিনের ঘটনাক্রম তাঁর মনকে ভারাক্রান্ত করেছে।
ছাত্রসমাজ ও যুবপ্রজন্মের আকাঙ্ক্ষাকে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, দেশের তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবরূপ দেওয়া তাঁদের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ পাওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত NEET-UG পরীক্ষায় সংঘটিত অনিয়মের বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার তাৎক্ষণিকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে পুনর্নরীক্ষার তারিখ ঘোষণা করে এবং আগামী বছর থেকে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) চালুর সিদ্ধান্ত নেয়।
ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, প্রথম দিন থেকেই তিনি সমস্ত ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন এবং কখনোই পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। পরীক্ষা মাফিয়াদের কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয়, সেটাই তাঁর প্রধান লক্ষ্য ছিল। শেষ পর্যন্ত প্রবল জনমতের চাপে তাঁর এই পদত্যাগ কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতিতে বড়সড় মোড় এনে দিল।