রাজ্যের রাজনৈতিক পালাবদলে মুখ খুললেন জিৎ, বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল পোস্ট

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: May 05, 2026 | 2 mins read
রাজ্যের রাজনৈতিক পালাবদলে মুখ খুললেন জিৎ, বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল পোস্ট
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার প্রতিক্রিয়া জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। বিজেপির বড় জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

অভিনেতা তাঁর পোস্টে লেখেন, *"বাংলার জন্য আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো।"* পাশাপাশি এই জয়ের জন্য বিজেপিকে শুভেচনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকার রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সাধারণত রাজনৈতিক মন্তব্য থেকে নিজেকে দূরে রাখতেই দেখা যায় জিৎকে। তাই তাঁর এই প্রকাশ্য প্রতিক্রিয়া অনেককেই অবাক করেছে। পোস্টটি সামনে আসার পর থেকেই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

ভক্তদের একাংশ অভিনেতার বক্তব্যকে সমর্থন করলেও, অন্যদিকে সমালোচনার সুরও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।