হিরনের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা.

Celebrity By Tollywood Focus Editorial Desk | Published: Jan 20, 2026 | 2 mins read
হিরনের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা.
বেনারসে দ্বিতীবার বিয়ে করেছেন অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পাত্রী ঋত্বিকা গিরি। পেশায় মডেল তিনি। নিজেই সমাজমাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন হিরণ। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই এপ্রসঙ্গে মুখ খুললেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।



তিনি বলেন, "নিজের স্বামীর বিয়ের ছবি দেখছি, এটা যে কী যন্ত্রণার বলে বোঝাতে পারব না। তবে একটা কথা জানিয়ে রাখি আমাদের কিন্তু এখনও ডিভোর্স হয়নি। তবে আমাদের মেয়ে আছে ১৯ বছরের। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে। বাবার বিয়ের ছবি দেখে যে ওর মনে কী চলছে, সেটা আমি বুঝতে পারছি।"



অনিন্দিতার দাবি অনুযায়ী, এখনও তিনি আইনত হিরণের স্ত্রী। আইনত বিচ্ছেদ হওয়ার আগেই ফের বিয়ে করেছেন হিরণ। অনিন্দিতা কি আইনের দ্বারস্থ হবেন? অনিন্দিতা বলেন, "এখনও ধাতস্থ হতে সময় লাগছে। একটু ধাতস্থ হয়ে এই বিষয়টি নিয়ে ভাবব। আমাকে যাঁরা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাঁদের সঙ্গে কথা বলে বাকিটা ঠিক করব।"



সমাজমাধ্যমে ছবিগুলো পোস্ট করতেই অবশ্য অভিনেতার কমেন্ট বক্সে অনিন্দিতার এক বন্ধু এই খবরটা অনিন্দিতাকে জানিয়েছেন।