অনির্বাণকে নিয়ে দেব দিলেন কড়া উত্তর।"

Celebrity 21 ds ago
অনির্বাণকে নিয়ে দেব দিলেন কড়া উত্তর।"
বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে একটাই নাম অনির্বাণ ভট্টাচার্য। শোনা যায়, ফেডারেশনের কিছু নিয়মের বিরুদ্ধে বক্তব্য রাখায়, এবং আদালতের দ্বারস্থ হওয়ার কারণেই নাকি, অনির্বাণের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন টেকনিশিয়ানদের একাংশ। তাই কাজ পাচ্ছেন না বিগত অনেক মাস থেকেই। কিন্তু তার জন্য নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে যাননি তিনি। কখনও দেব তো কখনও রাজ চক্রবর্তী একেবারে হাত জোড় করে ক্ষমা চাইছেন স্বরূপ বিশ্বাসের কাছে! অনুরোধ, আবার কাজের অনুমতি দেওয়া হোক অনির্বাণকে। এমনকি দেব স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ জানিয়ে বসেন।

এরপরই 'দেশু৭' ছবিতে অনির্বাণকে নেওয়ার ঘোষণা করেন দেব! যা দেখে নিন্দুকদের মনে প্রশ্ন, 'এসব কোনো ফিল্মি স্ট্র্যাটেজি নয় তো?' আর সেই গুঞ্জন বেড়ে যায় যখন অনির্বাণ আবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমি মুরগি হলাম!"

প্রসঙ্গত, 'প্রজাপতি ২'-এর ২৫ দিনের সেলিব্রেশনে হাজির ছিলেন দেব। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয়,'কেন এমনটা লিখলেন অনির্বাণ?' দেব স্পষ্ট ভাষায় জবাব দেন, "আমার নাম অনির্বাণ নয়। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর অনির্বাণ নিজে দিলে ভালো হয়। কার কী বক্তব্য, কার কী পোস্ট, কে কী বলেছে, সেই নিয়ে জবাব দিতে আজকে আসিনি।"