' এবার ভোলেবাবা পার করেগা' পার্ট থ্রি ।

Television By Tollywood Focus Kolkata Team | Published: Apr 05, 2026 | 2 mins read
' এবার ভোলেবাবা পার করেগা' পার্ট থ্রি ।
আজ থেকে বেশ কিছু মাস আগে ভোলেবাবা পার করেগা শুরু হয়েছিল স্টার জলসায় । যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন নীল ভট্টাচার্য ও মধুমিতা সরকার । সেই ধারাবাহিকটি ভালো ফল করতে না পারায়, বন্ধ হয়ে যায় ।

পরবর্তীতে নতুন গল্পের মোড়কে 'ভোলেবাবা পার করেগা' শুরু হয় রাহুল অরুণাদয় ব্যানার্জি ও অভিনেত্রী শ্বেতাকে নিয়ে।

তবে বর্তমানে দুর্ঘটনা ঘটার পর এই ধারাবাহিকটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে । তবে ফির জিও হটস্টারে নতুন আপডেট । জিও হটস্টার যে অ‍্যাপ সেখানে ‘ভোলে বাবা পার করেগা’ নির্বাচন করলে এক নতুন এপিসোড দেখা যাচ্ছে। সেখানে শ্রেয়া বসাক, বর্ণিনী চক্রবর্তী রয়েছেন। দুই বোনের সমীকরণ এবং রেজাল্ট নিয়ে পরিবারের মধ‍্যে কথোপকথনের দৃশ‍্য চলছিল। এটা ৪ এপ্রিলের এপিসোড।
৩ এবং ২ এপ্রিলের এপিসোড নেই। ৩১ মার্চ এবং ১ এপ্রিলের এপিসোড রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত‍্যুর পর, নতুন দৃশ‍্যের সঙ্গে পুরোনো কিছু দৃশ‍্য জুড়ে তৈরি।
৩০ মার্চ এপিসোডে প্রযোজনা সংস্থা এবং কলাকুশলীদের নাম রয়েছে। তবে ৪ এপ্রিলের এপিসোডে তা নেই।