রাহুলের মৃত্যুর পর রাহুলকে নিয়ে কি বলছেন অনন্যা?

Television By Tollywood Focus Kolkata Team | Published: Mar 31, 2026 | 2 mins read
রাহুলের মৃত্যুর পর রাহুলকে নিয়ে কি বলছেন অনন্যা?
রাহুলের অকাল প্রয়আণে মর্মাহত ইন্ডাস্ট্রির মানুষ, কাছের বন্ধু, আত্মীয়, সহকর্মী। ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর স্মৃতি আঁকড়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। অনন্যা গুহর কি একবারও মনে হয়নি কিছু লেখার কথা?

অনন্যা বলেন, "হ্যাঁ, মনে পড়ে গেল তো। রাহুলদার সঙ্গে একটা কাজ আমার করার কথা ছিল। বহুদূর কথা এগিয়েও শেষ পর্যন্ত কাজটা হয়নি। এছাড়া ওঁর সঙ্গে আরও একটা কাজ আমি করেছি। এত লোকে ছবি পোস্ট করছে, এত কিছু লিখছে। আমার মনে হয় এটা এবার ব্যবসায় পরিণত হচ্ছে। আমি এসব কিছু চাই না। তাই কিছু লিখিনি। আমার মনে হয় না যাঁরা সত্যিই রাহুলদার খুব কাছের মানুষ, তাঁরা এখন কিছু পোস্ট করার মতো অবস্থায় আছেন।"

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় রাহুল ব্যানার্জী এবং অনন্যা গুহর মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তা ভুলে যাননি মানুষ। সেই সময়কার কথা কী আজও মনে রেখেছেন অভিনেত্রী?
অনন্যার কথায়, "ভুলে যাওয়ার তো কোনও কারণ নেই। কিন্তু তার মানে এই নয় যে কারও সঙ্গে আমার মতের অমিল হলেই আমি তাঁর খারাপ চাইব। আরে দিনের শেষে আমরা তো এক ইন্ডাস্ট্রির। সেটা ভুলে গেলে চলবে কেন? ভবিষ্যতে হয়ত কোনওদিন আমরা একসঙ্গে কাজও করতাম।"