কিছুদিন আগেই অভিনেতা সায়কের বিরুদ্ধে যৌহেস্থা মতো বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন স্যান্ডি সাহা। তার সেই কথায় প্রতিবাদ করে অভিনেত্রী অনন্যা গুহ এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ও একটা জোকার, ও অনেক বক্তব্যই দেবে, সেই বক্তব্য যদি লোকের ভালো লাগে শুনবে। কিন্তু ও একটা জোকার, ও একটা কমেডিয়ান, সবসময় কমেডি করেই বেড়ায়। তো আমরা সবাই ওর কমেডি দেখে মজা নিই। তো সেটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটাই হচ্ছে স/ষমস্যা। ও সারাক্ষণ লাইমলাইটে থাকতে চায় তো। তাই যে থাকে, তাকেই ও টেনে নিয়ে আসে।"
এরপরই লাগাতার অনন্যা গুহকে কটাক্ষ করতে থাকেন স্যান্ডি। কিছুদিন আগে বন্দে ভারত এক্সপ্রেসে জোকার সেজে উঠে সরাসরি অনন্যাকে কটাক্ষ করলেন তিনি। অনন্যাকে 'গুনন্যা' বলে সম্মোধনও করেন তিনি। জোকারের বেশে স্যান্ডি একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি বলেন, "নমস্কার বন্ধুরা, সম্প্রতি তোমরা দেখেছ গুনন্যা গুহ আমাকে 'জোকার' বলেছে, পুরো সোশ্যাল মিডিয়তে, সবার সামনে, এত বড় সাহস।"
তারপরই পাশে বসে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করতে দেখা যায়, "এই কেমন লাগছে আমাকে? দারুন লাগছে না। তুমি কি গুনন্যা গুহকে চেনো? গায়কের বন্ধু। চেনো কি? ওঁ আমাকে 'জোকার' বলেছে, তুমি কি সেটা জানো? এত বড় সাহস বলো! সেই জন্য আমি জোকার সেজে চলে এসেছি। যেহেতু গুনন্যা আমাকে জোকার বলেছে, তাই আমি জোকার সেজে বন্দে ভারতে উঠে পড়েছি। দেখ আমি, আমার কোনো লজ্জা নেই জোকার হতে। কারণ জোকার একটা ভালো ব্যাপার। উনি নিজে কি?" অন্যদিকে অনন্যার হবু বর সুকান্ত কুন্ডুকে 'গুকান্ত' বলে ডাকতে দেখা যায় স্যান্ডিকে।
কথাটা বলেই ক্যামেরা ঘুরিয়ে দেন স্যান্ডি বলেন, "গুকান্ত কোথায়"। যেখানে একটা ছেলেকে 'গুকান্ত দি' বলে সম্মোধন করেন স্যান্ডি। তারপর বলেন এই তো গুকান্ত দি, ভালো আছো? গুনন্যা ও গুকান্তকে দুই বউ...। ভীষণ ভালো, এরকম সুন্দর করে সেজে, আমি খুব কিউট লাগছি। গুনন্যা গুহ, তুই আমাকে জোকার বলেছিস? দাঁড়া হচ্ছে, নামছি আমি। তারাপীঠে নেমে গুষ্টির ষষ্ঠী উদ্ধার করছি আপনার। আমাকে জোকার বলা। এত বড় সাহস! এত ক্ষমতা। এত সাহস হয়েছে ওঁর। গুকান্তা কিছু বল, তোর বউয়ের ব্যাপারে। গুকান্তা আর গায়কের মধ্যে একটা সম্পর্ক আছে, ওটা লোকাতেই... গায়ক আর গুকান্তা পরোটা বেলিস।"
অনন্যাকে 'গুনন্যা' বলে সম্মোধন স্যান্ডি সাহার, জোকার সেজে বন্দে ভারতে উঠে কটাক্ষ অভিনেত্রীকে.