দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন, সুখবর জানালেন নিজেই

Trending By Tollywood Focus Kolkata Team | Published: Apr 19, 2026 | 1 min read
দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন, সুখবর জানালেন নিজেই
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মাতৃত্বের সুখবর শোনালেন অনুরাগীদের। সমাজমাধ্যমে এক বিশেষ ছবি পোস্ট করে নিজের জীবনের এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন তিনি।

পোস্টে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিং-এর হাতে ধরা রয়েছে একটি প্রেগন্যান্সি কিট। সেই ছবির মাধ্যমেই দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট।

দীপিকার এই সুখবর ঘিরে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে অনুরাগী মহলে। পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন সকলেই।