NEET বিতর্কে মুখ খুললেন জিৎ, দাবি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার

Trending By Tollywood Focus Kolkata Team | Published: Jul 23, 2026 | 2 mins read
NEET বিতর্কে মুখ খুললেন জিৎ, দাবি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার
NEET বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন টলিউড অভিনেতা জিৎ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, NEET-এর বিষয়টি এখন আর শুধুমাত্র একটি পরীক্ষা নিয়ে নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের আশা, স্বপ্ন এবং বিশ্বাস।

জিৎ তাঁর পোস্টে লেখেন, প্রত্যেক যোগ্য পড়ুয়ার একটি ন্যায্য, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। এই ধরনের ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, ভবিষ্যতে যাতে একই ধরনের ঘটনা আর না ঘটে, তা নিশ্চিত করতে কার্যকর সংস্কারেরও দাবি জানান অভিনেতা।

তিনি আরও বলেন, পড়ুয়ারা তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায়বিচার এবং সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার অধিকার রাখেন। তাঁর মতে, এই পরিস্থিতিকে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির পরিবর্তে দায়িত্বশীলতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখা উচিত।

জিৎ-এর এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। NEET-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দাবিতে তাঁর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
NEET বিতর্কে মুখ খুললেন জিৎ, দাবি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার - content image