গোয়ার আমেজ এবার বাংলায়! মন্দারমণিতে ববসছে বিখ্যাত ‘সানবার্ন ফেস্টিভ্যাল’-এর আসর

Trending By Tollywood Focus Kolkata Team | Published: Aug 02, 2026 | 2 mins read
গোয়ার আমেজ এবার বাংলায়! মন্দারমণিতে ববসছে বিখ্যাত ‘সানবার্ন ফেস্টিভ্যাল’-এর আসর
এতদিন গোয়া বা মুম্বইয়ের সমুদ্র সৈকতে যে ‘সানবার্ন ফেস্টিভ্যাল’ নিয়ে উন্মাদনা দেখা যেত, এবার তার ছোঁয়া লাগতে চলেছে বাংলার বুকে। খুব শীঘ্রই পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার বৃহত্তম ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) উৎসব— 'সানবার্ন রিলোড সানডাউনার'।
আসন্ন স্বাধীনতা দিবসের দীর্ঘ সাপ্তাহিক ছুটির কথা মাথায় রেখে আগামী ১৬ অগাস্ট এই জমজমাট ইভেন্টের আয়োজন করা হয়েছে। মন্দারমণির জনপ্রিয় 'কে সি ভিউ রিসর্ট'-এ এই মিউজিক ফেস্টিভ্যালটি চলবে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে এই ধামাকেদার অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

ডিজে সারটেক, হুদিনি, অ্যান্টিম, কুণাল জি এবং ডিজে রুদ্র-সহ একাধিক নামী শিল্পী এই মঞ্চ মাতাবেন।এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। টিকিটের দাম শুরু হচ্ছে ১৪৯৯ টাকা থেকে এবং এর পাশাপাশি ৩৯৯৯ টাকার টিকিটও উপলব্ধ রয়েছে। জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ 'বুক মাই শো' (BookMyShow) থেকে এই টিকিটের বুকিং করতে পারবেন।
অভিনেত্রী সানি লিওনের ফটোশুটের পর মন্দারমনি ইতিমধ্যেই পর্যটকদের নজর কেড়েছে। আর এবার এই বিশ্বমানের সানবার্ন ফেস্টিভ্যাল আয়োজনের ফলে বাংলার পর্যটন শিল্পে নতুন গতি আসবে এবং পর্যটকরা এক অন্যরকম নাইটলাইফের অভিজ্ঞতা লাভ করবেন বলে মনে করা হচ্ছে।