গম পাচার মামলায় ইডির নজরে নুসরত জাহান

Tollywood Focus By Tollywood Focus Editorial Desk | Published: Apr 21, 2026 | 2 mins read
গম পাচার মামলায় ইডির নজরে নুসরত জাহান
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান নতুন করে বিতর্কে জড়ালেন। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে তাঁকে তলব করা হয়েছে বলে খবর সামনে এসেছে। গম পাচার মামলার তদন্তে তাঁর নাম উঠে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সূত্রের খবর, বাংলাদেশে গম পাচারকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেই সময় বসিরহাটের তৃণমূল সাংসদ ছিলেন নুসরত জাহান। সেই কারণেই তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই অভিনেত্রী নিজের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন বলেও খবর। পাশাপাশি কলকাতার বদলে দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

গত পাঁচ বছর বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন নুসরত। তবে গত বছর থেকে আর তাঁকে প্রার্থী হিসেবে দেখা যায়নি। এবার এই তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।