গত বছর জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জীকে নিয়ে নির্মিত "Single Life"-এর সাফল্যের পর, তরুণ পরিচালক করণ আরিয়ান এ বছর আরও বড় চমক নিয়ে ফিরছেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে তিনি নিয়ে আসছেন এক জমকালো বাংলা মিউজিক ভিডিও "শক্তি দিও দুর্গা ঠাকুর", যেখানে একসঙ্গে দেখা যাবে টলিউড ও নৃত্যজগতের একঝাঁক পরিচিত মুখকে।
গানটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অরাত্রিকা মাইতি, আর্য দাসগুপ্ত, রিকি তিওয়ারি, অঙ্কুশ্রী মাইতি, Dance Bangla Dance খ্যাত আদিত্য কর্মকার এবং শিশু শিল্পী অ্যাডোলিনা মিত্র। এই তারকাসমৃদ্ধ কাস্ট ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
গানটির সংগীত পরিচালনা করছেন বিশিষ্ট সুরকার লিনকন রায় চৌধুরী এবং চিত্রগ্রাহকের দায়িত্বে রয়েছেন গিরিধারী গড়াই। খুব শীঘ্রই গানটির শুটিং শুরু হতে চলেছে, এবং প্রি-প্রোডাকশনের কাজও জোরকদমে চলছে।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের গুঞ্জন, শুধুমাত্র এই একটি গানই নয়, এবারের পুজোয় পরিচালক করণ আরিয়ান আরও একাধিক নতুন গানের পরিকল্পনা করেছেন। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে তিনি যে দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছেন, তা বলাই বাহুল্য। গত বছরের সফল কাজের পর এই মেগা প্রজেক্ট কতটা দর্শকদের মন জয় করে, সেটাই এখন দেখার বিষয়।
আপাতত অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণা, প্রথম লুক এবং গানের মুক্তির।
পুজোর সবচেয়ে বড় মিউজিক্যাল চমক? আসছে 'শক্তি দিও দুর্গা ঠাকুর'— আবারও বড় আয়োজন নিয়ে পরিচালক করণ আরিয়ান