আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া, ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী!

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Mar 01, 2026 | 1 min read
আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া, ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী!
আতঙ্কে কাঁপছে পশ্চিম এশিয়া, ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী! কেমন আছেন স্ত্রী-পুত্র? জানালেন রাজ চক্রবর্তী ।
বিধায়ক-পরিচালক রাজ আরও জানিয়েছেন, ইউভানের স্কুলে ছুটি। ছেলেকে নিয়ে তাই দুবাইয়ে বেড়াতে গিয়েছেন শুভশ্রী। বিমানবন্দরে পা রাখার কিছু ক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ছেলেকে নিয়ে শুভশ্রী নিরাপদেই পৌঁছে যান নির্দিষ্ট হোটেলে। সেখানেই রয়েছেন তাঁরা। দুবাইয়ে রাজ এবং তাঁর অভিনেত্রী স্ত্রীর কিছু বন্ধুবান্ধব রয়েছেন। রাজের কথায়, “ওঁরাই শুভশ্রী আর ইউভানের দেখভাল করছেন। খবরাখবর নিচ্ছেন। আমিও নিয়মিত যোগাযোগ রেখেছি ওদের সঙ্গে। এখনই ভয়ের কিছু নেই।