পুজোর বক্স অফিসে বলিউডের ধামাকা, একের পর এক বড় ছবি মুক্তির অপেক্ষায়-
দুর্গাপুজো ২০২৬-এ বড় পর্দায় দর্শকদের জন্য থাকছে একাধিক প্রতীক্ষিত হিন্দি ছবি। সেপ্টেম্বরের শুরুতেই মুক্তি পাবে 'Mirzapur: The Movie', এরপর ১১ সেপ্টেম্বর আসছে অক্ষয় কুমার ও সইফ আলি খানের থ্রিলার 'Haiwaan'। ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে করিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত 'Daayra'। এছাড়া ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'Sardar 2', ১১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'Udta Teer', ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'Resident Evil', 'Vibe', 'Love Lottery' এর মতো ছবি।
অন্যদিকে, পুজোর আবহে ২ অক্টোবর বড় পর্দার মুখোমুখি হতে চলেছে অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত 'Drishyam 3' এবং 'Valmiki Ramayana'। উৎসবের ছুটিতে এই দুই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এছাড়া অক্টোবরে আরো মুক্তি পাচ্ছে Jaanam Terii Kasam, Rajini: The Jailer 2, Raftaar, OM Chapter 1: Udhiram ইত্যাদি।
চলচ্চিত্র মহলের মতে, বাংলা ছবির পাশাপাশি বলিউডের এই বড় বাজেটের ছবিগুলিও পুজোর বক্স অফিসে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অ্যাকশন, থ্রিলার, রহস্য ও পৌরাণিক কাহিনিভিত্তিক ছবির বৈচিত্র্য দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে বলেই আশা করা হচ্ছে। ফলে দুর্গাপুজো ২০২৬ হতে চলেছে সিনেমাপ্রেমীদের জন্য এক জমজমাট উৎসব।
Durga Puja 2026: Bollywood's biggest releases set to light up the big screen-