ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: Feb 02, 2026 | 2 mins read
ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা
৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবি ZORR | তার আগেই এল হাই-এনার্জি প্রোমোশনাল ট্র্যাক
ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা - content image
কলকাতা: আগামী ৬ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ZORR। সেই রিলিজের আগেই দর্শক-শ্রোতাদের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দিল ছবির হাই-এনার্জি প্রোমোশনাল ট্র্যাক ‘ZORR KA DHAKKA’। শক্তিশালী বিট, সাহসী ভোকাল ও র’ অ্যাটিটিউডে ভর করে এই ট্র্যাক ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে আলাদা আলোড়ন তৈরি করেছে।
ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা - content image
এই গানটি শুধুই একটি মিউজিক ট্র্যাক নয়—এটি এক অনুভব, এক এনার্জি, একেবারে খাঁটি “ধাক্কা”।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট সুরকার রাজু সিং, যিনি তাঁর পাওয়ার-প্যাকড কম্পোজিশনের মাধ্যমে ট্র্যাকটিকে এককভাবে আলাদা মাত্রা দিয়েছেন। ভোকালে রয়েছেন একাধিক

শক্তিশালী কণ্ঠ—Leslee Lewis, Raju Singh, Mujtaba Aziz Naza, Pinky Maidasani, Kan Singh Sodha এবং Himanshu Chowdhary—যা গানটিকে করে তুলেছে আরও আগ্রাসী ও প্রাণবন্ত। গানের কথায় কলম ধরেছেন ডঃ (অনারারি) অনুষা শ্রীনিবাসন আইয়ার, যার লেখনী ট্র্যাকটির র’ মুড ও অ্যাটিটিউডকে নিখুঁতভাবে তুলে ধরেছে।
ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা - content image
ZORR KA DHAKKA’-র ভিডিওটি প্রযোজনা ও পরিচালনা করেছেন কান সিং সোঢা, প্রযোজনা সংস্থা KSS Productions & Entertainment-এর ব্যানারে। ভিডিওটিতে রয়েছে হাই-অকটেন ভিজ্যুয়াল, স্ট্রং পারফরম্যান্স ও ফিল্ম ZORR-এর মূল স্পিরিটের স্পষ্ট ঝলক। Creative Producer হিসেবে যুক্ত রয়েছেন শান চক্রবর্তী। Associate Director ও Editor হিসেবে দায়িত্ব সামলেছেন অজিতাভ বরাট, আর Director of Photography হিসেবে রয়েছেন অর্ণব গুহ, যাঁর ক্যামেরায় গানটির হাই-অকটেন ভিজ্যুয়াল আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
ZORR KA DHAKKA’ — শব্দে, সুরে ও অ্যাটিটিউডে এক অনন্য ধাক্কা - content image