প্রথম প্রযোজনাতেই উলটপুরাণ! অভিনয়ে আসছেন সৃজিত, বাংলায় ময়াং চ্যাং, আর কী করছেন বিক্রম?

Tollywood Focus By Tollywood Focus Editorial Desk | Published: Mar 12, 2026 | 1 min read
প্রথম প্রযোজনাতেই উলটপুরাণ! অভিনয়ে আসছেন সৃজিত, বাংলায় ময়াং চ্যাং, আর কী করছেন বিক্রম?
প্রযোজনায় পা রাখতে চলেছেন অভিনেতা বিক্রম। জ়ি ৫-এর সঙ্গে তাঁর প্রথম কাজ। তাঁর সিরিজ়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের থেকে পরিচালকের খোলস ছাড়িয়ে অভিনেতার পোশাক পরাচ্ছেন। বিক্রমের দ্বিতীয় চমক, ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং! ইন্দো-চিন পরিবারের এই অভিনেতা-গায়কের জন্ম ধানবাদে। ‘বদমাশ কোম্পানি’-সহ একাধিক ছবি-সিরিজ়ে অভিনয় করেছেন। অতীতে বেশ কিছু বছর কলকাতায় কাটানোর সুবাদে ভাঙা বাংলা বলতে পারেন। “চ্যাং আমার সিরিজ়ের খলনায়ক। গাইবেন কি না জানি না। তবে ভাঙা বাংলা বলবেন”, বললেন নতুন প্রযোজক।