মেসির সফর বিতর্কে বিস্ফোরক শতদ্রু, কড়া বার্তা সমাজমাধ্যমে

Trending By Tollywood Focus Kolkata Team | Published: May 19, 2026 | 1 min read
মেসির সফর বিতর্কে বিস্ফোরক শতদ্রু, কড়া বার্তা সমাজমাধ্যমে
মেসির সফরকে ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এবার বিধাননগর দক্ষিণ থানায় একাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন সফরের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত। অভিযোগের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, আইএএস অফিসার শান্তনু বসু এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার-সহ আরও কয়েক জন।

এই ঘটনার মধ্যেই সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন শতদ্রু। ফেসবুকে তিনি লেখেন, “৯১২ ঘণ্টা জেলে ছিলাম... সেটা ভুলিনি... শেষ দেখে ছাড়ব। ভয়ংকর খেলা হবে।”

শতদ্রুর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। মেসির সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।