রাহুল ব্যানার্জীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। নানান মুনির নানান মতে এখনও পর্যন্ত অজানা ঠিক কী কারণে জলে ডুবে মারা গেলেন অভিনেতা। রাহুলের পরিবারের পাশে থাকার ও তাঁদেরকে আর্থিক ক্ষতিপূরণের জন্য চ্যানেলের কাছে দাবি জানালেন রানা সরকার।
তিনি লেখেন, "এই ক্ষতি পূরণ হওয়ার নয়...
কিন্তু ষ্টার জলসা ও প্রযোজক ম্যাজিক মোমেন্টস-এর উচিত কর্মরত অবস্থায় মৃত একজন শিল্পীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা।
তদন্ত যা হওয়ার আইনি পথে হবে আশা রাখছি। আশা রাখছি দোষীর শাস্তি হবে, কাউকে বাঁচিয়ে দেওয়ার জন্য প্রভাব খাটানো হবে না।
কিন্তু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা এক্ষুনি করতে হবে।
এত বড় একটা চ্যানেল, এত বড় একটা প্রযোজনা সংস্থা, এখনো আপনারা কোন বিবৃতি দিতে পারলেন না, আপনাদের লজ্জা হত্তয়া উচিত।
শোকাহত পরিবার হয়তো আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যানও করতে পারে, কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন।"
" রাহুল ব্যানার্জীর পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি জানালেন রানা সরকার।