গ্রামের মিষ্টি প্রেমের গল্প নিয়ে এবার ডিরেক্টর কারণ এর নতুন মিউজিক ভিডিও নাম - “তোর পাড়াতে”
পয়লা বৈশাখ আবহে বাঙালির কাছে প্রেম আর নস্টালজিয়ার বিশেষ এক অনুভূতি তৈরি করে। সেই আবেগকেই আরও একবার নতুনভাবে পর্দায় তুলে ধরতে আসছে এক মন ছোঁয়া মিউজিক ভিডিও — “তোর পাড়াতে”।
পরিচালনায় রয়েছেন তরুণ পরিচালক কারণ আরিয়ান, যিনি এর আগে কৌশানী মুখার্জিকে নিয়ে নির্মিত জনপ্রিয় গান “Single Life” দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। এবারও তিনি এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছেন।
“তোর পাড়াতে” মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুবাশিষ ভট্টাচার্য, দেবী রায় এবং পৃথ্বীরাজ দাস। এছাড়াও ছোট পর্দার জনপ্রিয় মুখ ঋষিতা নন্দী এই প্রোজেক্টে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন।

গল্পের প্রেক্ষাপট একটি গ্রামবাংলার পটভূমিতে গড়ে উঠেছে, যেখানে ছোটবেলার নির্মল প্রেম, বন্ধুত্ব এবং আবেগকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ভিডিওটি দর্শকদের নিয়ে যাবে তাদের ফেলে আসা শৈশবের স্মৃতিতে।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন লিঙ্কন রায় চৌধুরী। গানটি কণ্ঠ দিয়েছেন প্রীতম এবং রুবাই, যাদের কণ্ঠে এই মিষ্টি প্রেমের গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
প্রযুক্তিগত দিক থেকেও এই প্রোজেক্টটি সমৃদ্ধ। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন গিরিধারী গড়াই, আর এডিটিং ও কালার গ্রেডিং করেছেন সুমন্ত সরকার।
সব মিলিয়ে, “তোর পাড়াতে” একটি হৃদয়ছোঁয়া গ্রামীণ প্রেমের গল্প, যা এই পয়লা বৈশাখে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে বলেই আশা করা যাচ্ছে।