রাজ্যের পরিবর্তন নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা

Tollywood Focus By Tollywood Focus Kolkata Team | Published: May 17, 2026 | 2 mins read
রাজ্যের পরিবর্তন নিয়ে মুখ খুললেন দেবচন্দ্রিমা
রাজ্যের রাজনৈতিক পালাবদল নিয়ে এবার নিজের মতামত জানালেন অভিনেত্রী ও ব্লগার দেবচন্দ্রিমা। সাম্প্রতিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, পরিবর্তন জীবনেরই একটি স্বাভাবিক অংশ।

অভিনেত্রীর কথায়, এই ধরনের পরিবর্তন সমাজের বিভিন্ন ক্ষেত্রেই আসে এবং সেটাকে গ্রহণ করাই ভালো। তাঁর বিশ্বাস, বর্তমানে যা ঘটছে তা সকলের ভালোর জন্যই ইতিবাচক ফল আনতে পারে।

রাজনীতি সম্পর্কে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। দেবচন্দ্রিমা জানান, রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর বিশেষ জ্ঞান নেই বলেই তিনি এই প্রসঙ্গে খুব বেশি মন্তব্য করতে চান না। যে বিষয়ে যথেষ্ট ধারণা নেই, সেই বিষয়ে কথা বলা উচিত নয় বলেই মনে করেন তিনি।

একইসঙ্গে টলিউড ইন্ডাস্ট্রি নিয়েও নিজের আশা প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে আরও বেশি কাজ হওয়া প্রয়োজন এবং সকলের মূল ফোকাস হওয়া উচিত ভালো গল্প ও ভালো কনটেন্ট তৈরির দিকে।