প্রেমের মাসে বাবা যাদদের পরিচালনায় নতুন গান "ফেরারি মন"। মুখ্য চরিত্রে অভিনেত্রী দেবলীনা বিশ্বাস।

Trending By Tollywood Focus Editorial Desk | Published: Feb 11, 2026 | 2 mins read
প্রেমের মাসে বাবা যাদদের পরিচালনায় নতুন গান "ফেরারি মন"। মুখ্য চরিত্রে অভিনেত্রী দেবলীনা বিশ্বাস।
এবারে ভিন্ন স্বাদের গানে অভিনেত্রী দেবলীনা বিশ্বাস। পরিচালক বাবা যাদবের পরিচালনায় মুক্তি পেল নতুন গান "ফেরারি মন"। গানটির মিউজিক করেছেন অরিন প্রসেনজিৎ দাস ও কন্ঠ দিয়েছেন শিল্পী মানসী ঘোষ, ও সুর দিয়েছেন সুপ্রতিম দে। এর আগে পরিচালক বাবা যাদবের পরিচালনায় বহু সিনেমা ও গান উপহার পেয়েছেন দর্শক। কিন্তু এবারে পুরোপুরি একটি ভিন্ন স্বাদের গান উপহার পেল এই "ফেরারি মন"। গানটির ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দেবলীনা বিশ্বাস।

প্রতিটি মানুষের জীবনের প্রেম এক ও অনন্য। প্রেম ভালোবাসা ছাড়া জীবন অনেকটা অন্যরকম। আর সেটাই ফুটে উঠেছে এই গানে। গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। গানটির ক্রিয়েটিভ পরিচালক হিসাবে কাজ করেছেন সৌম্যজিত আদক।


অভিনেত্রী দেবলীনা বিশ্বাস জানান "এই গানে পুরোপুরি ভিন্ন লুকে তাকে দেখা গিয়েছে। 'ফেরারি মন' একটা পুরোপুরি প্রেমের গান। এই ফেব্রুয়ারী মাসে প্রেমের মাসে তাই মুক্তি পেয়েছে এই গান। পরিচালক বাবা যাদবের সাথে কাজ করার অভিজ্ঞতা ও দারুন। পরিচালক বাবা যাদবের থেকে অভিনয়ে অনেক কিছু শেখা যায়"।
মিউজিক ডিরেক্টর অরিন প্রসেনজিৎ দাস জানান "প্রেমের মাসে প্রেমের এই গান মানসী ঘোষের কন্ঠে একদম উপযুক্ত৷ এই গানের প্রতিটি লাইনে প্রেমের কথা বলা আছে। প্রতিটি মানুষ ভালোবাসা নিয়ে বেচে থাকে। ভালোবাসা যে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের জীবনে সেটা বলা হয়েছে এই গানে।"
Content Image
Image 1 Image 2
Content Image