আজ প্রকাশিত হতে পারে বহুল প্রতীক্ষিত 'অন্নপূর্ণা যোজনা' বা 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের চূড়ান্ত তালিকা। মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। নতুন এই তালিকার মাধ্যমেই স্পষ্ট হয়ে যাবে, আগামী ১৭ আগস্ট থেকে রাজ্যের কোন কোন মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।
প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বিরোধ এবং রাজনৈতিক তরজার মধ্যেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। অনেকের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ ওঠায় কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বা রিল বানিয়ে এই প্রকল্প নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন থেকে জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পের জন্য অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া চলেছে। অফলাইন আবেদনগুলির তথ্য বর্তমানে অনলাইনে এন্ট্রি করার পাশাপাশি জোরকদমে ভেরিফিকেশনের কাজ চলছে। আগে ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের সময়সীমা থাকলেও, সমস্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে আগামী ১৭ আগস্ট থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে।
আজকের এই গুরুত্বপূর্ণ ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। চূড়ান্ত তালিকা প্রকাশ পেলে আবেদনকারী মহিলারা সহজেই জানতে পারবেন তাঁরা এই প্রকল্পের আওতায় আসছেন কি না।
অন্নপূর্ণা যোজনা নিয়ে চূড়ান্ত ঘোষণা আজই, ১৭ আগস্ট থেকে মিলবে টাকা: মুখ্যমন্ত্রী