কান চলচ্চিত্র উৎসবে ফের নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন, সাদা লুকে রাজকীয় উপস্থিতি

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: May 24, 2026 | 1 min read
কান চলচ্চিত্র উৎসবে ফের নজর কাড়লেন ঐশ্বর্য রাই বচ্চন, সাদা লুকে রাজকীয় উপস্থিতি
৭৯তম Cannes Film Festival-এর লাল গালিচায় ফের নিজের অনবদ্য উপস্থিতিতে চোখ ধাঁধালেন গোটা পৃথিবীর। এবারের উপস্থিতিতে অভিনেত্রীকে দেখা গেল স্টাইলিশ সাদা ফেদারড স্যুটে, যেখানে আধুনিক ফ্যাশনের সঙ্গে ছিল এলিগ্যান্সের নিখুঁত মেলবন্ধন।

আত্মবিশ্বাসী , পরিমিত মেকআপ এবং রাজকীয় ব্যক্তিত্ব— সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজের আলাদা জায়গা তৈরি করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তাঁর এই লুক ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

ফ্যাশন সমালোচকদের একাংশের মতে, ঐশ্বর্যের এই উপস্থিতিতে ছিল ‘বস লেডি’ আভা, যা গ্ল্যামারের পাশাপাশি তুলে ধরেছে তাঁর আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকেও।