স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা'-র দ্বিতীয় অধ্যায়ে অভিনেতা রাহুলের মায়ের চরিত্রে পায়েল!!

Television By Tollywood Focus Editorial Desk | Published: Feb 25, 2026 | 2 mins read
স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা'-র দ্বিতীয় অধ্যায়ে অভিনেতা রাহুলের মায়ের চরিত্রে  পায়েল!!
টলিপাড়ার এমন অনেক কিছুই দেখা যায়, যা দেখে রীতিমতো অবাক হন দর্শক। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটল। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পায়েল রায়। যে অভিনেতা একসময় তাঁর প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন, এবার পর্দায় তাঁকেই ছেলে বলে ডাকতে হবে পায়েলকে। স্টার জলসার 'ভোলে বাবা পার করেগা'-র দ্বিতীয় অধ্যায়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে পায়েলককে।

বাস্তবে রাহুলের বয়স ৪২ বছর, অন্যদিকে পায়েল তাঁর চেয়ে বয়সে ছোট। এর আগে 'তুমি আসবে বলে' মেগায় রাহুলের প্রেমে পাগল ছিল পায়েল অভিনীত 'মালিনী' চরিত্রটি। এছাড়া অভিনেত্রীর প্রথম ছবি 'বালুকাবেলা ডট কম'-এও রাহুল ছিল পায়েলের প্রেমিক। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই প্রেমিকা থেকে সোজা 'মা' হওয়ার সিদ্ধান্ত নিতেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। কিন্তু কেন এমন চরিত্রে রাজি হলেন পায়েল?

অভিনেত্রীর মতে, "একজন প্রকৃত শিল্পী সব সময় চ্যালেঞ্জিং চরিত্রের খোঁজে থাকেন। চিত্রনাট্যে এই মায়ের চরিত্রটি অত্যন্ত শক্তিশালী। কেবল বয়সের দোহাই দিয়ে ভালো কাজ হাতছাড়া করতে চাননি তিনি। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার ভেঙে নতুন করে গড়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। রাহুলের মতো দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করাটা তাঁর কাছে সব সময়ই আনন্দের, তা সে যে চরিত্রেই হোক না কেন। এখানে তো প্রথমেই আমাকে বড় ছেলের মা হিসাবে দেখানো হয়নি। তাই আরও উত্তেজিত লাগছে। মনে হচ্ছে মঞ্চে অভিনয় করছি। তবে, তার পরেও বলব, বড় ছেলের মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ ভবিষ্যতে এলে হয়ত আমি গ্রহণ করব না। এখানে গল্পটায় লিপ দেখানো হচ্ছে, তাই রাজি হওয়া।"