কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এলো দ্বিতীয় সন্তান কৃষিভ

Celebrity By Tollywood Focus Kolkata Team | Published: Jul 25, 2026 | 2 mins read
কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এলো দ্বিতীয় সন্তান  কৃষিভ
অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারে এলো নতুন সদস্য। তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন দম্পতি।

পোস্টে দেখা যায়, কাঞ্চন, শ্রীময়ী এবং তাঁদের কন্যা কৃষভিকে নিয়ে একটি পারিবারিক ছবি। ক্যাপশনে তাঁরা জানান, তাঁদের ছেলে কৃষিভ জন্ম নিয়েছে। এর ফলে তিন সদস্যের পরিবার এখন চারজনের পূর্ণতা পেল। নবজাতককে ঘিরে উচ্ছ্বাসের কথা জানিয়ে তাঁরা লেখেন, জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পোস্ট প্রকাশ্যে আসতেই টলিউডের তারকা থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দেন দম্পতিকে। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ বহু পরিচিত মুখ নবজাতকের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে তাঁদের কন্যা কৃষভির জন্মের পর থেকেই সামাজিক মাধ্যমে পরিবারের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। এবার ছেলে কৃষিভের আগমনে তাঁদের সংসারে যোগ হলো নতুন আনন্দের অধ্যায়।