আসন্ন ধারাবাহিক 'ঘূর্ণি'-তে কি মুখ্য নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে?

Television By Tollywood Focus Editorial Desk | Published: Mar 04, 2026 | 1 min read
আসন্ন ধারাবাহিক 'ঘূর্ণি'-তে কি মুখ্য নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে?
সম্প্রতি টেন্ট সিনেমার 'ঘূর্ণি' সংক্রান্ত একটি শেয়ার পোস্টে এক অনুরাগী কমেন্ট করেন-"নায়িকা হিসেবে সৌমিতৃষা দিদিভাইকে চাই।" সেই কমেন্টে টেন্ট সিনেমার পক্ষ থেকে Love React দেওয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি এভাবেই কোনো ইঙ্গিত দিল প্রযোজনা সংস্থা?..

যদিও এখনও কিছুই নিশ্চিত নয়। টেন্ট সিনেমা বরাবরই নতুন মুখদের সুযোগ দেওয়ার জন্য পরিচিত, তাই শেষ পর্যন্ত কে হচ্ছেন 'ঘূর্ণি'-র নায়িকা-তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।
দেখা যাক, শেষমেশ কার ভাগ্যে জোটে এই নতুন চরিত্র!
যদি সৌমিতৃষা নায়িকা হয় তাঁর বিপরীতে কোন নায়ক কে দেখতে চাইবেন আপনারা??