শুক্রবার জানা গিয়েছে, ইদের ছবির দৌড়ে আবারও ফিরছে সুপারহিট ছবি 'বরবাদ'-এর নায়ক-পরিচালকের জুটি। সেই ঘোষণার পর থেকেই নতুন ছবির নায়িকা কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এরই মধ্যে শনিবার অভিনেত্রী ইধিকা পাল সমাজমাধ্যমে নিজের দুটি নতুন ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, "Lights, Camera and..."। এই সংক্ষিপ্ত বার্তাই নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেরই ধারণা, নতুন কোনও শুটিংয়ের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী।
এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি আবারও শাকিব খানের বিপরীতে দেখা যাবে ইধিকাকে? 'প্রিয়তমা'-র পর দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই জুটিকে কি ফের বড়পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন নির্মাতারা?
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতা, প্রযোজনা সংস্থা কিংবা ইধিকা পালের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। তবে ইদের বড় ছবিকে ঘিরে যে উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।
ঈদে ফিরছে 'বরবাদ' টিম! শাকিব খানের বিপরীতে আবারও কি ইধিকা পাল? জল্পনায় নতুন ইঙ্গিত