বাংলা বিগ বস আসার কথা রয়েছে সেপ্টেম্বর মাস থেকে। আর তা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। খবর রয়েছে, ১২৫ কোটিতে হয়েছে রফা। বাংলা বিগ বস ছাড়াও, একটি কুইজ শো-ও সঞ্চালনা করবেন তিনি।
এদিকে বাংলা বিগ বসের গতকালের ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায়, টলিপাড়ার জনপ্রিয় মুখ তৃণা সাহাকে। স্বভাবতই প্রশ্ন ওঠে, তিনি কি বিগ বসের ঘরে বন্দি হতে চলেছেন? আপাতত স্টার জলসার টিআরপি টপার মেগা 'পশুরাম আজকের নায়ক'-এ দেখা যাচ্ছে। তাহলে কি 'তটিনী' হিসেবে বিদায় নিচ্ছেন?
তৃণা সাফ জানিয়ে দেন, পরশুরাম ছাড়ার প্রশ্নই উঠছে না। তাই এবারের সিজনে অন্তত তিনি বিগ বসের ঘরে বন্দি হওয়ার কথা ভাবছেনই না! তৃণা বলে ওঠেন, "পরশুরামের কী হবে? আমার বাচ্চাদের কী হবে? তটিনী এখনই পরশুরামকে ছাড়তে চায় না।"
ইতিমধ্যেই নানা নাম সামনে আসছে। কিছু ইনফ্লুয়েন্সর থাকবেন বলে খবর। খবর, দিতিপ্রিয়া,সৌমিতৃষা, নুসরাত,যশ,অভিনেতা নীল ভট্টাচার্য, স্যান্ডি সাহা, গায়িকা অঙ্কিতা, বং গাই ও তাঁর প্রেমিকা অন্তরা এবং আরো অনেকের কাছে বিগ বস বাংলা এর অফার গেছে সিলেকশন এর জন্য।
নতুন চমক নিয়ে আসছে বাংলা বিগ বস। প্রতিযোগী হিসেবে থাকছে কারা???